পর্যটন

বিদেশি পর্যটকদের জন্য ২১ ফেব্রুয়ারি সীমান্ত খুলছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া

বিদেশি পর্যটকদের জন্য আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক সীমান্ত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া সরকার।তবে টিকার ডোজ সম্পন্ন করা না থাকলে কেউ দেশটিতে কেউ ঢুকতে পারবে না। করোনা মহামারির কারণে গত দুই বছর ধরে সীমান্তে প্রবেশের এ নিষেধাজ্ঞা বহাল ছিল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা দিয়ে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় সোমবার (৭ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী বলেন, সীমান্ত নিষেধাজ্ঞার প্রায় দুই বছর হয়ে গেছে। যারা টিকার দুই ডোজ নিয়েছেন তাদেরকে অস্ট্রেলিয়াতে স্বাগত জানান তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, করোনা মহামারির কারণে ধসে পড়েছে অস্ট্রেলিয়ার পর্যটন খাত। এই ঘোষণার পর খাতটি আবার চাঙা হবে আশা করছেন অনেকেই। অস্ট্রেলিয়ার পর্যটন কর্তৃপক্ষ বলছে, মহামারির আগে দেশটির এই খাত থেকে বার্ষিক আয় ছিল ৮৪ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। এই খাতে কাজের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে দেশটির ৫ শতাংশ মানুষ।

করোনা মহামারির কারণে অস্ট্রেলিয়া ২০২০ সালে সীমান্ত বন্ধ করে দেয়। এরপর বিদেশ থেকে নিজেদের কিছু নাগরিক ও স্থায়ী বাসিন্দা ছাড়া আর কাউকে ঢুকতে দেয়নি দেশটি। বের হতে দেওয়া হয়নি নিজ দেশের মানুষকেও। যারা অস্ট্রেলিয়া গেছেন, তাদেরও বাধ্যতামূলকভাবে নিজ খরচে হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। পরে ধীরে ধীরে শর্ত শিথিল হলেও বন্ধই ছিল পর্যটকদের জন্য অস্ট্রেলিয়ার দুয়ার।

সূত্র: আল-জাজিরা

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট বাড়াচ্ছে ইউএস-বাংলা

দেশের এয়ারলাইন্স ব্যবসার কলকাঠি কার কাছে?

অপরূপ সিলেটে প্রস্ফুটিত পর্যটন

বিমান পরিচালন ব্যবসায় দুর্দিন

ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল জাপান

ঢাকা থেকে দার্জিলিং : মিতালি এক্সপ্রেস ট্রেনের ভাড়া কত?

দেশ টিভির আনোয়ারসহ ১৪ সাংবাদিক পেলেন বিটিইএ সংবর্ধনা

তেঁতুলিয়া থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ