আদালত

সংশ্লিষ্ট খবর:

  • নিজামীর বিরুদ্ধে যতো অভিযোগ

  • সারাদেশে বিজিবি মোতায়েন

মানবতাবিরোধী অপরাধ: নিজামীর রায় বুধবার

নিজামী
নিজামী

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আলবদর বাহিনী প্রধান জামাত নেতা মতিউর রহমান নিজামীর মামলার রায় ঘোষণা করা হবে বুধবার।

মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ঠিক করেছে। নিজামীকে আগামীকাল ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

একাত্তরে হত্যা, ধর্ষণ, লুটপাট এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে সংশ্লিস্টতাসহ ১৬টি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নিজামীর রায়টি হবে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দশম রায়। এর আগে ৯টি মামলায় জামাতের ৮ জন ও বিএনপির ২ নেতাকে দণ্ডাদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোকলেছুর রহমান বলেন, নিজামীর বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হওয়ায় তার সর্বোচ্চ সাজাই হবে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে গত বছরের ২৮ মে ১৬টি অভিযোগে বিচার শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। শুনানির একপর্যায়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান অবসরে যাওয়ায় আটকে যায় মামলার কার্যক্রম। ট্রাইব্যুনালে নতুন চেয়ারম্যান নিয়োগের পর গত ১০ মার্চ নতুন করে শুরু হয় যুক্তিতর্ক উপস্থাপন।

মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, উস্কানি, হত্যা পরিকল্পনা ও বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজামীকে ২০১০ সালের ২ আগস্ট গ্রেপ্তার করা হয়। পরে গত বছরের ২৮ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার বিরুদ্ধে ১৬টি সুনির্দিষ্ট অপরাধে অভিযোগ গঠন করে।

অভিযোগগুলো হচ্ছে:

পাবনায় বৃশালিকা গ্রাম ঘেরাও করে ৭০ জনকে গুলি করে হত্যা ও ৭২টি বাড়িতে আগুন দেয়া। ডেমরা ও বাউশগাড়ী গ্রামে ৪৫০ জন নারী পুরুষকে গুলি করে হত্যা। ৩০ থেকে ৪০ জন নারীকে ধর্ষণের উদ্দেশ্যে পাকিস্তানিদের হাতে তুলে দেয়া। ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যায় সংশ্লিষ্টতা।

নিজামীর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার একটিও প্রমাণ হয়নি দাবি করে—নিজামীর আইনজীবী তাজুল ইসলাম বলেন, এ মামলায় ন্যায় বিচার আশা করছেন তার আইনজীবীরা।

এর আগে গত ২৪ জুন নিজামীর যুদ্ধাপরাধের রায় ঘোষণার দিন ধার্য করা হলেও ওই দিন সকালে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাজির করেননি কারা কর্তৃপক্ষ। ফলে ওই দিন রায় ঘোষণা করেনি ট্রাইব্যুনাল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ