আদালত

সংশ্লিষ্ট খবর:

  • সুবহানের প্রমাণিত- অপ্রমাণিত যতো অভিযোগ

  • রায়ে গণজাগরণ মঞ্চের সন্তোষ প্রকাশ

  • সুবহানের ফাঁসির রায়ে স্বস্তি ফিরেছে পাবনাবাসীর

মানবতাবিরোধী অপরাধ: সুবহানের ফাঁসি

৬টি অভিযোগ প্রমাণিত

আবদুস সুবহান
আবদুস সুবহান

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামাতের শান্তি কমিটির সেক্রেটারি আব্দুস সুবহানকে (সুবহান মাওলানা) ফাঁসির আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেছে।

মামলার ১৬৫ পৃষ্ঠার সংক্ষিপ্ত রায় পড়া হয়। ৯টি অভিযোগের মধ্যে ১, ২, ৩, ৪, ৬,৭ নম্বর প্রমাণিত হয়েছে। ৫, ৬, ৯ নম্বর অভিযোগ প্রমাণিত হয়নি বলে ট্রাইব্যুনাল সূত্র থেকে জানা গেছে।

এর আগে সকালে ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়। ওইসময় চকবাজার থানার ওসি আজিজুল হক জানান, বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে সুবহানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি মাইক্রোবাসে করে পুরাতন হাইকোর্ট এলাকায় ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়।

শাহবাগ পুলিশের পরিদর্শক (পেট্রোল) শহীদুল ইসলাম জানান ৮টা ৫৬ মিনিটে ট্রাইব্যুনালে পৌঁছানোর পর তাকে হাজতখানায় রাখা হয়। পরে ট্রাইব্যুনালে তোলা হয়।

এদিকে, এ রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকা ঘিরে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

গতকাল রায় ঘোষণার এদিন ঠিক করে ট্রাইব্যুনাল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ