আদালত

সংশ্লিষ্ট খবর:

  • কালিহাতীর ঘটনায় ২ ওসি প্রত্যাহার

কালিহাতী ঘটনা

তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

কালিহাতীতে পুলিশের সঙ্গে জনগণের সংঘর্ষ
কালিহাতীতে পুলিশের সঙ্গে জনগণের সংঘর্ষ

টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে ৪ জন নিহত হওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী এ রিট আবেদন করেন।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের অবকাশকালীন বেঞ্চ এ বিষয়ে আংশিক শুনানি করে ৩০ সেপ্টেম্বর পরবর্তী দিন ঠিক করে দিয়েছে।

রিট আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন সমিতির প্রেসিডেন্ট ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ফাওজিয়া করিম ফিরোজ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

একই বিষয়ে আদালতের কাছে রুলও চাওয়া হয়েছে বলে জানান এই আইনজীবী।

রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহা পরিদর্শক, ঢাকা রেঞ্জের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি (শৃঙ্খলা), টাঙ্গাইলের ডিসি, এসপি ও কালিহাতীর ওসিকে বিবাদী করা হয়েছে।

এর আগে, গত শনিবার কালিহাতী ও ঘাটাইল থানার সাত জন পুলিশকে প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

পুলিশের গুলিতে আহত আরো একজন গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার নাম মো. রুবেল হোসেন (২০)। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৪ জনে।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তিন জন নিহত ও আহত হন কমপক্ষে ৫০ জন। এদের মধ্যে গুলিবিদ্ধ বাদশাহ ও রুবেল নামে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়। মুখে গুলিবিদ্ধ বাদশাহ চিকিৎসাধীন আছেন।

গত শুক্রবার বিকেলে কালিহাতীতে মা ও ছেলেকে নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে গুলি চালায় পুলিশ।

প্রসঙ্গত: মঙ্গলবার কালিহাতীর সাতুটিয়া গ্রামে এক তরুণ ও তার মাকে শ্লীলতাহানি ও নির্যাতন করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ওই গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ওরফে রোমা ও তার ভগ্নিপতি হাফিজুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী ওই দিন বিক্ষোভ মিছিল বের করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ