জেলার খবর

কালিহাতীর ঘটনায় ২ ওসি প্রত্যাহার

কালিহাতীতে পুলিশের সঙ্গে জনগণের সংঘর্ষ
কালিহাতীতে পুলিশের সঙ্গে জনগণের সংঘর্ষ

টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের সঙ্গে জনগণের সংঘর্ষে গুলিতে নিহতের ঘটনায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ও ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সঞ্জয় সরকার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের ঢাকা রেঞ্জ অফিসে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

এর আগে গত শনিবার কালিহাতী ও ঘাটাইল থানার সাত জন পুলিশকে প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

পুলিশের গুলিতে আহত আরো একজন গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার নাম মো. রুবেল হোসেন (২০)। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল চার জনে।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তিন জন নিহত ও আহত হন কমপক্ষে ৫০ জন। এদের মধ্যে গুলিবিদ্ধ বাদশাহ ও রুবেল নামে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়। মুখে গুলিবিদ্ধ বাদশাহ চিকিৎসাধীন আছেন।

গত শুক্রবার বিকেলে কালিহাতীতে মা ও ছেলেকে নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে গুলি চালায় পুলিশ।

প্রসঙ্গত: মঙ্গলবার কালিহাতীর সাতুটিয়া গ্রামে এক তরুণ ও তার মাকে শ্লীলতাহানি ও নির্যাতন করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ওই গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ওরফে রোমা ও তার ভগ্নিপতি হাফিজুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী ওই দিন বিক্ষোভ মিছিল বের করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ