আদালত

সংশ্লিষ্ট খবর:

  • সরকারের ইচ্ছা পূরণেই তারেককে সাজা: বিএনপি

অর্থপাচার মামলা: তারেকের ৭ বছরের সাজা

মামুনের সাজা বহাল

তারেক-মামুন
তারেক-মামুন

অর্থপাচার মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট।

সেইসঙ্গে তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের ৭ বছরের সাজা বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে।

তারেক রহমানের কারাদণ্ডের সাজার পাশাপাশি ২০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত।

একই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বহাল রেখেছে আপিল বিভাগ। তবে তার জরিমানা ৪০ কোটি থেকে কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে।

এর আগে নিম্ন আদালতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেকের খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আপিল এবং দণ্ডাদেশের বিরুদ্ধে মামুনের করা আপিলের ওপর শুনানি শেষে গত ১৬ জুন এ বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখেছিল।

২০০৯ সালে তারেক রহমান এবং তার ব্যবসায়ী বন্ধু গিয়াসউদ্দিন মামুনের বিরুদ্ধে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পাইয়ের দেওয়ার আশ্বাসে প্রায় সাড়ে ২০ কোটি টাকা ঘুষ নিয়ে তা বিদেশে পাচারের অভিযোগে মামলা করে দুদক।

২০০৮ সালে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তারেক যুক্তরাজ্যে চলে যান। ২০১৩ সালে নিম্ন আদালত তারেককে খালাস দিলেও মামুনকে ৭ বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ