রাজনীতি

সরকারের ইচ্ছা পূরণেই তারেককে সাজা: বিএনপি

বিএনপি
বিএনপি

সরকারের ইচ্ছা পূরণ করতেই নিম্ন আদালতের রায়ে খালাসপ্রাপ্ত বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়া হয়েছে; তিনি রাজনৈতিক প্রতিহংসার শিকার।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থ পাচারের মামলায় সাজা দেয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি।

সংবাদ সম্মেলনে অর্থ কেলেঙ্কারির কোনো ঘটনাতেই তারেকের সম্পৃক্ততা নেই বলেও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে মিছিলের প্রস্তুতিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি ও যুবদলের ১১ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ পাচারের মামলায় ৭ বছরের সাজা দেয়া হয়েছে এই খবরের প্রতিক্রিয়ায় সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল যুবদল। ওই সময় বিএনপির সদ্য বিদায়ী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ ১১ জন নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

তবে কি কারণে তাদের আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া না গেলেও বিএনপি দাবি করেছে বিক্ষোভ দমাতেই পুলিশের এ গ্রেপ্তারাভিযান।

দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, তারেক রহমান প্রতিহিংসার শিকার; চেষ্টা চলছে জিয়া পরিবারকে ধংসের।

এছাড়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতি থেকে দূরে রাখতেই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানকে মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দেয়া হয়েছে।

গণমাধ্যমকে টেলিফোনে দেয়া এক প্রতিক্রিয়ায় একথা জানান মির্জা ফখরুল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ