মানবতাবিরোধী অপরাধে আলবদর কমান্ডার মীর কাসেম আলীর রিভিউয়ের রায় প্রকাশ করা হয়েছে।
আজই–মঙ্গলবার রায়ের কপি কারাগারে ও ট্রাইব্যুনালে পাঠানো হবে।
সকালে তার আবেদন খারিজ করে ফাঁসির রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার সকালে ৯টা ১ মিনিটে মীর কাসেমের মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত এ রায় ঘোষণা করেন।
অন্য বিচারপতিরা হলেন : বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মোহাম্মদ বজলুর রহমান।
রিভিউ রায়ে ফাঁসির দণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আগামী ৭ দিনের মধ্যে কাসেম আলীর মানবতাবিরোধী অপরাধী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন আর রাষ্ট্রপতি ক্ষমা না করলে যেকোনো দিন তার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে সরকার।
মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীকে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির দণ্ড বহাল রেখেই চলতি বছরের ৮ মার্চ সংক্ষিপ্ত রায় দেয় আপিল বিভাগ। গত ৬ জুন এই যুদ্ধাপরাধীর পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ১৯ জুন রিভিউ আবেদন করেন মীর কাসেম।