মাদকদ্রব্য আইনে করা পৃথক দুই মামলায় আলোচিত-সমালোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আবারও ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার ভাটারা থানার মাদক দ্রব্য আইনের করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ভাটারা ও গুলশান থানার মাদক আইনের পৃথক দুই মামলায় আবারও পাঁচদিন করে মোট ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করে সিআইডি। বিকাল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লার আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। / যু
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: