আদালত

সংশ্লিষ্ট খবর:

  • মডেল তিন্নি হত্যা মামলার রায় আজ

আবার পেছালো তিন্নি হত্যা মামলার রায়

মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি / ছবি: সংগৃহীত
মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি / ছবি: সংগৃহীত

হত্যা মামলার রায়ের দিন আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেয়ার আবেদন করেছেন নিহত মডেল তিন্নির বাবা ও চাচা। তাদের আবেদন গ্রহণ করে আগামী ৫ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আদালত। ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক কেশব রায় চৌধুরীর এ মামলার রায় ঘোষণার কথা ছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন নিরাপত্তাহীনতার কারণে গুরুত্বপূর্ণ ২ সাক্ষী আদালতে হাজির হননি। অন্যদিকে গুরুত্বপূর্ণ দুই সাক্ষী তিন্নির বাবা ও চাচা বলেছেন তাদেরকে আদালতে ডাকা হয়নি। রায় হবে এমন খবর সংবাদপত্রে জানতে পেরে তারা আদালতে এসে সাক্ষ্য দেয়ার জন্য আবেদন করেন।

২০০২ সালের ১০ নভেম্বর রাতে ঢাকার কেরাণীগঞ্জের বুড়িগঙ্গা নদীর ১ নম্বর চীন মৈত্রী সেতুর ১১ নম্বর পিলারের পাশে মডেল তিন্নির মরদেহ পাওয়া যায়। পরদিন নাম না জানা আসামির বিরুদ্ধে মামলা করেন কেরাণীগঞ্জ থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সফি উদ্দিন। / চ্যা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ