মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামাত নেতা এটিএম আজহারের বিরুদ্ধে সাক্ষী না দেয়ায় সপ্তম সাক্ষী আমিনুল ইসলামকে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনালে রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে আসেন রংপুর জেলার বদরগঞ্জের ধাপপাড়া গ্রামের আমিনুল ইসলাম।
তবে সাক্ষ্যগ্রহণের সময় এটিএম আজহারের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কোনো কিছুই বলতে রাজি না হওয়ায় তাকে বৈরী ঘোষণা করে কারাগারে পাঠানোর আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনাল আবেদনের শুনানি শেষে সাক্ষীকে কারাগারে পাঠানোর আবেদন খারিজ করে।
এ রায়ে আসামীপক্ষ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করলেও রাষ্ট্রপক্ষের দাবী, আসামী পক্ষের প্ররোচনায় প্রভাবিত হয়ে সে সত্য গোপন করে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছে।