‘নিরাপদ সড়ক চাই’ নাম ব্যবহার করে ফেসবুকে একটি পেইজ খুলে আপত্তিকর তথ্য ও ছবি দেয়ার অপরাধে একজনকে আটক করেছে র্যাব।
শুক্রবার সংবাদ সম্মেলনে র্যা ব-১ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল কিসমত হায়াৎ সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, একটি অনলাইন পত্রিকার মাধ্যমে এসব তথ্য ও ছবি ইন্টারনেটে ছাড়া হতো। পত্রিকাটি জনপ্রিয় করার জন্য নিরাপদ সড়ক চাই ওয়েবসাইটের নাম ব্যবহার করা হয়েছে। ৩টি আইডির মাধ্যমে বিভিন্ন ওয়েব সাইটে এসব ছবি, তথ্য, ভিডিও আপলোড করা হতো। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সাইবার অপরাধ আইনে মামলা করা হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: