হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার ৫০ লাখ রুপিসহ মোহাম্মাদ ইদ্রিস নামে একজন বাংলাদেশিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান বলেন, বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে বের হওয়ার সময় ইদ্রিসের ব্যাগ তল্লাশি করে এ মুদ্রা পাওয়া যায়। কম্বলের ভেতর ৫০ লাখ রুপি লুকিয়ে আনেন।
ইদ্রিস সকালে এয়ার অ্যারাবিয়ার একটি উড়োজাহাজে করে পাকিস্তানের করাচি থেকে ঢাকা আসেন বলে জানান তিনি।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: