অপরাধ

বারডেমে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় মামলা

আসামি হলেন পুলিশ কর্মকর্তা

বারডেম
বারডেম

রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ কর্মকর্তা মাসুদকেও আসামি করা হয়েছে।

রোববার বারডেমের জ্যেষ্ঠ নিরাপত্তা সুপার মো. মানিক মোল্লা বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা করেন।

মামলায় সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের ব্যক্তিগত সহকারী ইসহাক হোসেন বাবু, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয়ে আরো ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

বাদীর আইনজীবী আমিনুল গনি সাংবাদিকদের বলেন, মহানগর হাকিম মো. মিজানুর রহমানের আদালতে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে হাসপাতালে অবৈধ অনু্প্রবেশ, ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

গত রোববার রাতে এক রোগীর মৃত্যুর পর তার স্বজনরা হাসপাতাল ভাঙচুর এবং তিনজন চিকিৎসকের ওপর হামলা চালালে তার প্রতিবাদে ধর্মঘটে যান ডায়বেটিক রোগীদের জন্য বিশেষায়িত বেসরকারি হাসপাতাল বারডেমের চিকিৎসকরা। তাদের আন্দোলনের মুখে এরইমধ্যে পুলিশ কর্মকর্তা মাসুদকে তার দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৯ এপ্রিল পুরান ঢাকার হোসনি দালান রোডের বাসিন্দা ডায়াবেটিক রোগী সিরাজুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ এপ্রিল তিনি মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে আসামিরা তিনজন চিকিৎসকের ওপর হামলা করে।

এ সময় শামীমা আক্তার নামে এক নারী চিকিৎসকের ওপরও হামলা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া হাসাপাতালের টেলিভিশন, কম্পিউটারসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করে এক লাখ ৮৭ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলে মামলায় বলা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ