অপরাধ

মিরপুরে জোড়া খুন

মিরপুর
মিরপুর

রাজধানী মিরপুরে রোববার রাতে কুপিয়ে দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তারা। রাত ১১টার দিকে দক্ষিণ পীরেরবাগে বটতলার গলিতে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাদের শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন ছিল। তাদের দুজনের নাম কাইয়ুম ও জাহাঙ্গীর বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সিনিয়র সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম

তিনি বলেন, রাত ১১টার দিকে ওই গলিতে ১০-১২জন মিলে এ দুজনকে কুপিয়ে হত্যা করে। তখন ভয়ে আশপাশের কেউ ঘর থেকে বের হয়নি। তাদের বয়স ৩০-৩৫ এর মধ্যে। নিহতদের পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেই সূত্রে প্রাথমিকভাবে দুজনের নাম জানা গেছে। তবে তাদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, নিহত দুজনই পুরুষ। রাত ১১টার দিকে দক্ষিণ পীরেরবাগে বটতলার গলিতে তাদের মৃতদেহ পড়ে ছিল। তাদের শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন ছিল। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

ঘটনাস্থলের আশপাশের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে বলে জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ