অপরাধ

গুমের ঘটনা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান

আহ্বান
আহ্বান

অপহরণের পর নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুজেঁ বের করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অপহৃত ৮ ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তথাকথিত গুমের ঘটনা প্রতিরোধে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

এ সময়, নিখোঁজ ৮ জনেরই পরিবারের সদস্যরা দাবি করেন, ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বিভিন্ন স্থান থেকে র্যা পিড অ্যাকশন ব্যটিলিয়নের (র্যা ব) পরিচয়ে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়।

এভাবে গুম-নিখোঁজ হওয়ার ঘটনা চলতে থাকলে দেশে বিচার বলে কিছু থাকবে না— এমন আশঙ্কা প্রকাশ করে নিখোঁজদের সন্ধানে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান শাহদীন মালিক।

তিনি বলেন, ‘যেখানে জলজ্যান্ত মানুষ হারিয়ে গেছে, পুলিশ বলে মামলা নিবে না, কেও বলে কিছু জানে না, তদন্ত হয় না এটা এতো বড়ো বিচারহীন দেশ হয়ে যাবে এ দুস্বপ্ন আমরা কেওই দেখি না।’

একই অনুষ্ঠানে মানবাধিকারকর্মী সুলতানা কামাল গুমের ঘটনার বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় বাহিনী নিয়োজিত হয় আইন-শৃঙ্খলা রক্ষা করতে। তারাই যদি সেই আইন-শৃঙ্খলার অবনতি ঘটে সেটার জন্য দায়ি থাকে তখন আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এ ব্যাপারে কথা বলা, এর প্রতিবাদ করা, এর যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই চেষ্টা করা।’

পরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ