গভীর তদন্তের কারণেই রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র জমা দেয়ার প্রক্রিয়া সময়সাপেক্ষ হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রানা প্লাজা ধসের এক বছর বার্ষিকী উপলক্ষে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘অভিযোগপত্র যেনো সঠিকভাবে হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি এবং খুব শীঘ্রই অভিযোগপত্র দিতে পারবো। সমন্বয়হীনতার বিন্দুমাত্র অবকাশ এখানে নেই।’
এ সময় সমন্বয়হীনতার কারণে মামলা প্রক্রিয়া সময়সাপেক্ষ হচ্ছে এমন অভিযোগ নাকচ করে দেন প্রতিমন্ত্রী।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: