নারায়ণগঞ্জে অপহরণ করে খুনের ঘটনায় বিএনপি নেতাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি নেতারা প্রকাশ্যে বলেছেন যে গুপ্ত হত্যার মাধ্যমে আন্দোলন শুরু করবেন, কী জঘন্য কথা। তার পরপরই এ সমস্ত হত্যাকাণ্ড, গুম বেড়ে যাচ্ছে, সেগুলো আমরা দেখছি। আমরা রাজনীতির মাধ্যমে রাজনীতি মোকাবেলা করছি আর তারা (বিএনপি) গুপ্ত হত্যার মাধ্যমে মোকাবেলা করছে। আমরা খতিয়ে দিখছি কারা এসব ঘটাচ্ছে।’
বিএনপির একজন নেতার বক্তব্যের কয়েকদিন পরই নারায়ণগঞ্জে ৭ জনকে অপহরণ করা হয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: