অপরাধ

নূরের লাইসেন্স বাতিল ২টিসহ ১১টি অস্ত্রের

অস্ত্র
অস্ত্র

নারায়ণগঞ্জে নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেনের ২টিসহ ১১টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। সোমবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. আনিছুর রহমান এসব অস্ত্রের লইসেন্স বাতিল করেন।

এসব অস্ত্রের মধ্যে নূর হোসেনের ২টি, তার সহযোগী শাহজালাল ২টি ও শাহজাহান, জামাল উদ্দিন, নূর উদ্দিন, আলী মোহাম্মদ, সানা উদ্দিন, আরিফুল হকের নামে একটি করে অস্ত্রে লাইসেন্স ছিল।

গত ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর, প্যানেল মেয়র ও আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম ওরফে ও তার ৪ সহযোগীকে তাদের বহনকারী প্রাইভেটকারসহ র্যা পিড অ্যাকশন র্যা টেলিয়ন (র্যা ব) পরিচয়ে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তার পরিবার।

একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন। পরে ৩০ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছি ইউনিয়নের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে নজরুল ইসলামসহ ৬ জনের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এছাড়া, পরদিন ১ মে সকালে একই স্থান থেকে উদ্ধার করা হয় হাত-পা বাঁধা আরো একটি মরদেহ। এ ঘটনায় নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করা হয়।

শুক্রবার নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ একটি রক্তমাখা মাইক্রোবাস ও শতাধিক বাঁশের লাঠি জব্দ করেছে। এ সময় নূর হোসেনের বাড়ি থেকে নিরাপত্তাকর্মীসহ ১০ জনকে আটক করা হয়েছে। তবে এখনো পাওযা যায়নি নূর হোসেনকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ