অপরাধ

না.গঞ্জ হত্যাকাণ্ড

কর্নেল তারেকসহ ৩ জন অকালীন অবসর

কর্নেল তারেক
কর্নেল তারেক

নারায়ণগঞ্জে সাত জনকে অপহরণ ও খুনের ঘটনায় অভিযুক্ত র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যার)-১১ এর সাবেক কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদসহ ৩ জনকে অকালীন অবসরে পাঠানো হয়েছে।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তারা হলেন: সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেন এবং নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এস এম মাসুদ রানা।

এর আগে নজরুল ইসলামের শ্বশুর অভিযোগ করেন, এ তিন কর্মকর্তা নারায়ণগঞ্জ ৭ খুনের সঙ্গে জড়িত। তিনি আরো অভিযোগ করেন, ৬ কোটি টাকার বিনিময়ে ওই সাতজনকে হত্যা করেছে র‌্যাব।

গত২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোড থেকে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জন অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ