অপহরণকারী চক্রের দলনেতা ও একজন নারী সদস্যসহ ৫ অপহরণকারীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড গ্রেপ্তার করেছে। সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তাদের গণমাধ্যমের সামনে হাজির করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো : আবদুস সামাদ (৪৯), আনোয়ার হোসেন (৪৫), মো. রেজাউল (৩৬), মর্তুজা (২৮) ও এক কিশোরী (১৬)।
ব্রিফিংয়ের পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর মিরপুর ও সিরাজগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ চক্রটি দীর্ঘদিন ধরে গোয়েন্দা পুলিশের পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল।
তাদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে নেয়া বেশ কিছু টাকাও উদ্ধার করে পুলিশ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: