হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ কাউসার নামে একজনতে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার রাতে তাকে আটক করা হয়।
বিমান বন্দর শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আকতার সাংবাদিকদের বলেন, সিঙ্গাপুর থেকে টাইগার এয়ারওয়েজের একটি ফ্লাইট রাতে ঢাকা এসে পৌঁছায়। পরে গ্রীণ চ্যানেল পার হওয়ার সময় সন্দেহজনকভাবে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: