নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় আটক র্যাব-১১ এর সেই ৩ কর্মকর্তা ও পালাতক নূর হোসেনের অবৈধ অর্থ লেনদেনের বিষয় ক্ষতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদক কার্যালয়ে আয়োজিত মাসিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী।
ফয়জুর রহমান বলেন, সাত খুনের ঘটনায় করা মামলার প্রধান আসামি নুর হোসেন ও আটক তিন র্যাব কর্মকর্তার বিরুদ্ধের অবৈধ অর্থ লেনদেনের অভিযোগের বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
দুদকের এখতিয়ার অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এসময় চলতি বছর দুদকের দায়ের করা বিভিন্ন মামলার তথ্যাদি সাংবাদিকদের সামনে তুলে ধরেন দুদক সচিব।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: