অপরাধ

একরাম হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৮

একরাম হত্যা
একরাম হত্যা

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন আবিদুল ইসলাম আবিদসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। আবিদ ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর আত্মীয় বলে জানা গেছে।

বাকী ৭ জন হলেন : জাহিদুল ইসলাম, চৌধুরী মোহাম্মাদ নাসির উদ্দিন অনিক, কাজী শাহনান মাহমুদ, সাজ্জাদুল ইসলাম পাটওয়ারী, শাহ জালাল উদ্দিন শিপন, রাহিদ হোসেন ও হেলাল উদ্দিন।

র্যা বের পক্ষ থেকে জানা গেছে, র্যা ব-১ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে একরামুল হক হত্যায় জড়িত সন্দেহে ৮ জনকে আটক করেছে। এর মধ্যে ৭ জন সরাসরি ওই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত এবং একজন পরিকল্পনাকারী।

উল্লেখ্য, গত মঙ্গলবার ফেনী শহরের একাডেমি এলাকায় ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে বহনকারী গাড়ি থামিয়ে গুলি করে, কুপিয়ে ও আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। ওই গাড়ির ভেতর পুড়ে মারা যান একরামুল।

পরে দিবাগত রাত একটার দিকে একরামুলের বড় ভাই রেজাউল হক ফেনী থানায় হত্যা মামলা করেন। মামলায় জেলা তাঁতী দলের আহ্বাক ও উপজেলা নির্বাচনে (একরামুলের বিপক্ষে) বিএনপি-সমর্থিত প্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করে আরো ৩৫ জনকে ‘অজ্ঞাত’ আসামি করা হয়।

এ ঘটনায় ২৫ জনকে আটক করা হলেও পরে ২ জনকে গ্রেপ্তার দেখিয়ে বাকিদের ছেড়ে দেয় পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ