অপরাধ

না’গঞ্জের পুরনো জেলখানায় হত্যা করা হয় নজরুলসহ ৭ জনকে

নারায়ণগঞ্জে সাত খুন
নারায়ণগঞ্জে সাত খুন

নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত জনকে অপহরণের পর নির্যাতন করে হত্যা করা হয়েছিলো শহরের পুরনো জেলখানায় অবস্থিত র্যা বের এক নম্বর কোম্পানির কার্যালয়ে। ওই কোম্পানির কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকারী র্যা বের সাবেক কর্মকর্তা এমএম রানার রিমান্ড আবেদনে এমন তথ্য দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার কোনো মন্তব্য না করলেও অতিরিক্ত পুলিশ সুপার দেশ টিভিকে বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রাথমিক তথ্য যা জেনেছেন তাই আবেদনে উল্লেখ করেছেন।

নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম ও অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাত জনকে অপহরণ করে নেয়া হয় শহরের শায়েস্তাগঞ্জ রোডে পুরনো জেলখানায় অবস্থিত র্যা ব-১১ এর এক নম্বর কোম্পানী কার্যালয়ে। এখানেই ওই সাত জনকে নির্যাতন করে হত্যা করা হয়।

এ কোম্পানির কমান্ডার র্যা বের সাবেক কর্মকর্তা এমএম রানাকে ২য় দফায় রিমান্ডে নেয়ার আবেদনে রোববার আদালতকে এসব তথ্য জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।

এ ব্যাপারে পুলিশ সুপারকে জিজ্ঞেস করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি। তবে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, তদন্ত কর্মকর্তা যা দরকার মনে করেছেন তাই করেছেন। তবে এটাই চুড়ান্ত নয়।

এদিকে, ২য় দফায় রিমান্ডে থাকা পুলিশ লাইনে অবস্থানকারী সাবেক তিন কর্মকর্তাকে এতোদিন ঘুমানোর জন্য যে সব আসবাব সামগ্রী দেয়া হচ্ছিলো তাও প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ