একরাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা মাহাতাব উদ্দিন মিনারকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান এ কথা জানান।
মিনার ফুলগাজী উপজেলায় চেয়ারম্যান পদে একরামের প্রতিদ্বন্দ্বি ছিলেন। তার বাড়ি ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে।
গত ২০ মে সকাল ১১টার দিকে ফেনী শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে তার গাড়িতে প্রথমে গুলি করে এবং পরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: