ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যার ঘটনায় সন্দেহভাজন পরিকল্পনাকারী বেলাল হোসেনকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার রাতে খাগড়াছড়ি থেকে আটকের পর আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনকে শুক্রবার আদালতে হাজির করা হয়।
এসময় মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বেলালকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানান। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। বেলাল হোসেন নিহত চেয়ারম্যান একরামুল হকের প্রধান দেহরক্ষী ছিলেন।
গত ২০ মে ফেনীর বিলাসী সিনেমা হলের সামনে একরামুল হকের গাড়ির গতিরোধ করে প্রথমে গুলি করে ও পরে গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: