স্বর্ণ চোরাচালানের সঙ্গে মানি এক্সচেঞ্জারসহ বেশ কয়েকটি সঙ্ঘবদ্ধচক্র জড়িত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ কথা বলেন।
তিনি বলেন, মানি এক্সচেঞ্জের নামে বহুদিন ধরেই স্বর্ণচোরাচালান জড়িত ছিলো দুই ব্যক্তি এমন তথ্যের ভিত্তিতে গতকাল পল্টনে অভিযান চালায় পুলিশ। এ সময় শামসুদ্দিনকে আটক করে পুলিশ। শামসুদ্দিনের তথ্যের ভিত্তিতে কামরুলকে আটক করে পুলিশ।
এ সময় শামসুদ্দিনের বাসায় অভিযান চালিয়ে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: