রাজধানীর মিরপুরের কালশীতে আতশবাশি পোড়ানোকে কেন্দ্র করে বিহারী, স্থানীয় এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ১০ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।
শনিবার ভোররাতে বিহারিরা আতশবাজি পোড়ানোর সময় স্থানীয়রা বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ ঘটনা নিয়ন্ত্রণের জন্য গেলে ত্রিমুখী সংঘর্ষে বেধে যায়।
এছাড়া, সকালও কালশীতে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় বিহারীদের কয়েকটি বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিলে দগ্ধ হয়ে ১০ জন মারা যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে।
স্থানীয়দের দাবি পুলিশের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে বেশ কয়েক জন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: