অপরাধ

নূর হোসেনকে তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ

নুর হোসেন
নুর হোসেন

নারায়ণগঞ্জে সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশ।

কলকাতার গণমাধ্যমের খবরে জানা গেছে, আট দিনের রিমান্ডের প্রথম দুই দিনে নূর হোসেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে কলকাতা পুলিশ নূর হোসেনের জিজ্ঞাসাবাদের ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলছে না।

এর আগে কলকাতা নেতাজী সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আবাসিক এলাকার একটি ফ্ল্র্যাট থেকে শনিবার সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামী নূর হোসেনকে গ্রেপ্তার করে ভারতীয় অ্যান্টিটেরোরিজম স্ট্কোয়াড। ওই সময় নূর হোসেনের কাছ থেকে থেকে গুলিভর্তি একটি রিভলবার, বাংলাদেশ ও ভারতের সিম কার্ড, একটি ল্যাপটপ, পেনড্রাইভ, সিডি ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র উদ্ধার করে পুলিশ।

এক মাসের বেশি সময় নূর হোসেন ওই ভবনে ছিলেন বলে ভবনের অন্য বাসিন্দা ও নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন। এ সময় তার সঙ্গে আশিক, সুমন, শামীমসহ বাংলাদেশের ৫ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের নিয়ে বাগুইয়াটি থানা থেকে আদালতের উদ্দেশে রওনা হয়েছে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার সদর বারাসাতের অতিরিক্ত বিচার বিভাগীয় হাকিমের আদালতে তাদের তোলা হবে।

এদিকে, ভারতে গ্রেপ্তার হওয়া সাত খুন মামলার প্রধান আসামী নুর হোসেনকে দেশে ফিরিয়ে আনা এবং তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জবাসী। মিছিলে উপস্থিত ছিলেন নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, নিহতদের আত্মীয়স্বজনসহ এলাকাবাসী।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত জনকে অপহরণ করা হয়া। তিন দিন পর ৩০ এপ্রিল তাদের মরদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। পরে ২৮ এপ্রিল নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম নূর হোসেনকে প্রধান আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ