ফরমালিন বিরোধী অভিযান রমজানে আরো জোরদার করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মোবাইল কোর্টের পাশাপাশি রাজধানীর বাজারগুলোতে খাদ্যদ্রব্যে ফরমালিনের উপস্থিতি পরীক্ষার জন্য স্থায়ী বুথ স্থাপনের পরিকল্পনা করছে ডিএমপি।
শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজির আহমেদ।
তিনি বলেন, রমজান মাসে নগরীতে কেউ যাতে ভেজাল ভোগ্যপণ্য বিক্রি করতে না পারে সেজন্য সারামাস জুড়েই পুলিশি অভিযান ও মোবাইল কোর্ট থাকবে।
সেইসঙ্গে রোজার সময় নগরবাসীর জন্য থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকছে উল্লেখ করে বেনজির আহমেদ বলেন, রমজানে রাজধানীর শপিংমল গুলোতে পুলিশের বিশেষ বুথ স্থাপনের ব্যবস্থাসহ বড় অংকের অর্থ লেনদেনের ক্ষেত্রে পুলিশের সাহায়তা নিন।
এছাড়া, রমজান মাসে যানজট কমাতে নগরবাসীর সহায়তা চান ডিএমপি কমিশনার।