অপরাধ

রেলে নিয়োগ দুর্নীতি: ২ মামলার অভিযোগ থেকে মৃধা বাদ

ইউসুফ আলী মৃধা
ইউসুফ আলী মৃধা

রেলে নিয়োগ দুর্নীতির অভিযোগে দুদকের করা দুটি মামলার অভিযোগপত্র থেকে পূর্ব রেলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাকে বাদ দেয়া হয়েছে। রোববার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমানের আদালতে গুডস সহকারী ও রেকর্ড কিপার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে করা মামলা দুটির অভিযোগপত্র দাখিল করা হয়।

আগামী ২৭ আগস্ট মামলা দুটির পরবর্তী শুনানির দিন ঠিক করেছে আদালত।

এর আগে টিকেট ইস্যুয়ার, টুল কিপার, সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে নিয়োগ অনিয়মের অভিযোগে করা চার মামলায় মৃধার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছিল।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক সাংবাদিকদের বলেন, গুডস সহকারী ও রেকর্ড কিপার পদে নিয়োগ দুর্নীতির অভিযোগে করা দুটি মামলায় তদন্ত শেষে দেয়া অভিযোগপত্রে ইউসুফ আলী মৃধাকে অর্ন্তভুক্ত করা হয়নি।

গুডস সহকারী পদের মামলায় সাবেক রেল কর্মকর্তা গোলাম কিবরিয়া এবং রেকর্ড কিপার পদের মামলায় গোলাম কিবরিয়া ও সরওয়ার আলমকে আসামি করা হয়েছে।

অভিযোগপত্র দেয়া গুডস সহকারী পদের মামলার বাদি ও তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক ফাইয়াজ আলম। রেকর্ড কিপার পদের মামলার বাদি ও তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।

দুদকের আইনজীবী মাহমুদুল বলেন, মামলায় এজাহারভুক্ত আসামির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া না গেলে তদন্ত শেষে আদালতে দেয়া অভিযোগপত্রে ওই আসামিকে বাদ দেয়ার বিধান আছে।

গত ২০১২ সালের ৯ এপ্রিল গভীর রাতে রাজধানীর বর্ডার গার্ড-বিজিবি সদরদপ্তরে তৎকালীন রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) ওমর ফারুকের গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হলে ওই গাড়িতে থাকা ইউসুফ মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়। চাকরিচ্যুত হন ওমর ফারুকও। এরপর ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে রেলওয়েতে বিভিন্ন পদে নিয়োগে অনিয়মের অভিযোগে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১৪টি মামলা করেছে দুদক।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইউসুফ মৃধার বিরুদ্ধে আলাদা মামলাও হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ