অপরাধ

না'গঞ্জে সাত খুন: র‌্যাব কর্মকর্তা আরিফকে কারাফটকে জিজ্ঞাসাবাদ

এম আরিফুর রহমান
এম আরিফুর রহমান

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি মঙ্গলবার র্যা বের সাবেক কর্মকর্তা এম আরিফুর রহমানকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করেছে।

জিজ্ঞাসাবাদ শেষে কারা ফটক থেকে বের হওয়ার সময় তদন্ত কমিটির প্রধান সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।

বুধবার র্যা বের আরও সাবেক দুই কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ ও লে. কমান্ডার এমএম রানাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

মঙ্গলবার বেলা সোয়া ১১টা থেকে শুরু করে পৌনে ২টা পর্যন্ত আরিফকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি। ওই কমিটি পর্যায়ক্রমে একই ঘটনায় গ্রেপ্তারের র্যা বের অন্য দুই কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করবে।

হাইকোর্টের নির্দেশে গত ৬ মে সাত সদস্যের এই কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের পর ১২ মে থেকে এই কমিটি নারায়ণগঞ্জ সার্কিট হাউসে, সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকন্দ্রের রেস্টহাউসে গণশুনানি শেষ করেছে।

এছাড়া কমিটি মরদেহ উদ্ধারের জায়গা, নারায়ণগঞ্জ র্যা ব-১১-এর ব্যাটালিয়ন সদরদপ্তর ও ক্যাম্প অফিস পরিদর্শন করেছে।

এর আগে চাকরিচ্যুত মেজর আরিফুর রহমান সাত খুনের ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূল জবানবন্দি দিয়েছেন।

আগামী ২০ আগস্ট আসামিদের হাজিরার পরবর্তী তারিখ নির্ধারন করেছে আদালত।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল (রোববার) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম ওরফে গোঁয়ার নজরুল ও তার চার সহযোগীকে তাদের বহনকারী প্রাইভেটকারসহ র্যা ব পরিচয়ে অপহরণ করা হয়। একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন।

পরে বুধবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে নজরুল ইসলামসহ ৬ জনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার সকালে একই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় আরো একটি মরদেহ পাওয়া যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ