অপরাধ

এরশাদের বিরুদ্ধে মামলা

হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

নির্বাচনী ব্যয়ের হিসাব না দেয়ায় জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা করেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। বৃহস্পতিবার এ মামলা দায়ের করা হয়।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবতাব উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

লালমনিরহাট সদর থানার ভা্রপ্রাপ্ত কর্মকর্তা-ওসি এএইচ এম মাহফুজুর রহমান বলেন, বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা জাপা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন। মামলা নম্বর ১০।

একই আসনে জাসদের প্রার্থীর বিরুদ্ধেও মামলা করা হয়েছে। এসব মামলার বিষয়ে তদন্ত চলছে। শিগগির তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তিনি।

দশম সংসদ নির্বাচনে এরশাদ লালমনিরহাট-১ আসনে পরাজিত হন।

গত ১৮ মে জাপা চেয়ারম্যানসহ নির্ধারিত সময়ে নির্বাচনী ব্যয়ের হিসাব বিবরণী জমা না দেয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে মামলার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি অংশ না নেয়ার পর কয়েকবার সিদ্ধান্ত বদলে একপর্যায়ে এরশাদও ভোটে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছিলেন। ওই ঘোষণা দেয়ার পর নাটকীয় অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তার আগে রংপুর-৩, লালমনিরহাট-১ ও ঢাকা-১৭ আসনে তার পক্ষে মনোনয়ন দাখিল হয়।

ভোটের আগে সবগুলো আসনে তিনি মনোনয়ন প্রত্যাহারের আবেদন করলেও ঢাকারটি বাদে অন্য দুটির ক্ষেত্রে আবেদন বিধিসম্মত হয়নি জানিয়ে তা নেয়নি ইসি।

রংপুর-৩ আসনে এরশাদের নির্বাচনী ব্যয় হয়েছে ৩৮ হাজার ৫০০ টাকা, যার হিসাব রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন তিনি। নির্বাচনী আইন অনুযায়ী নির্ধারিত সময়ে ব্যয়ের খতিয়ান জমা না দিলে দুই থেকে সাত বছরের কারাদণ্ড হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ