অপরাধ

শামীমের ওপর গুলিবর্ষণের ঘটনায় আটক ৪

আটক
আটক

ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীমের ওপর গুলিবর্ষণের ঘটনায় ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)।

আটককৃতরা হলেন: মনির, জুয়েল, মেহেদি ও হারুন।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রাজধানী ও রাজধানীর বাইরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এটিএম হাবিবুর রহমান সাংবাদিতকদের বলেন, আটক ৪ জনের মধ্যে ২ জন গুলি ছোড়ার সঙ্গে জড়িত আর বাকী ২ জন এ ঘটনার পরিকল্পনাকারী।

উল্লেখ্য, গত ১৯ জুন রাজধানীর ধানমণ্ডির ৯/এ নম্বর সড়কে দুর্বৃত্তরা শামীমের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার হাতে দুই রাউন্ড গুলি বিদ্ধ হয়।

ঘটনার পর পুলিশ ইবনে সিনা হাসপাতালের সিসি টিভিতে ধারণ করা ভিডিও ফুটেজ সংগ্রহ করে। তাতে দেখা যায়, তিন দুর্বৃত্ত একটি মোটরসাইকেল থেকে চলন্ত গাড়ি লক্ষ্য করে শামীমকে গুলি ছুড়ছে। ওই ঘটনায় ধানমণ্ডি থানায় একটি মামলা হলেও ঘটনার পর থেকেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাব জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করতে তদন্ত শুরু করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ