অপরাধ

শাহজালালে ১০ কেজি স্বর্ণ উদ্ধার

স্বর্ণ উদ্ধার
স্বর্ণ উদ্ধার

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার দুই ঘণ্টার ব্যবধানে ১০ কেজি স্বর্ণ উদ্ধার হয়েছে। এ সময় ২ জনকে গ্রেপ্তার করা হয়।

বিমানবন্দরের শুল্ক ও গোয়েন্দা বিভাগ থেকে জানা গেছে, কাতারের দোহা থেকে আসা একটি প্লাইট (কিউআর৬৩৪) অবতরণ করে। ওই প্লাইটের যাত্রী আলউদ্দিনের শরীর তল্লাশি করে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এদিকে, দুবাই থেকে আসা প্লাইটের (এফজে৫৮৩) যাত্রী শাহীনের কাছ থেকে ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, দুই যাত্রীর লাগেজ স্ক্যানিং ছাড়াই বেরিয়ে আসে। তাদের শরীর বিভিন্ন স্থানে স্বর্ণের বার লুকায়িত ছিল। তাদের বিরুদ্ধ বিমানবন্দর থানা পৃথক দুইটি মামলা হয়েছে।

তিনি আরো বলেন, ৮১টি সোনার বারের মোট ওজন ১০ কেজি। যেগুলোর বর্তমান বাজারমূল্য আনুমানিক ৫ কোটি টাকা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ