রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ২০০গ্রাম স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।
বৃহস্পতিবার সকালে আটকের পর আবদুল মতিন ও মোহাম্মদ আবদুল নামের ওই দুই যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তারেরর সহকারী পরিচালক উম্মে নাহিদা আকতার সাংবাদিকদের বলেন, সকাল ৬টার দিকে বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ০৮৭) অবতরণ করে।
তিনি জানান, এসময় কাস্টমস হলের কনভেয়ার বেল থেকে লাগেজ নিয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই দুই ব্যক্তিকে সন্দেহ হলে তাদের তল্লাশি করা হয়। এসময় মতিনের কাছ থেকে ৮৯৮ গ্রাম ও আবুলের কাছ থেকে ৩০৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: