বেসিক ব্যাংকের দুর্নীতি পরায়ণ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন-দুদককে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে চিঠিটি দুদকের কাছে হস্তান্তর করা হয়।
চিঠিতে বলা হয় বেসিক ব্যাংকের দুর্নীতি ও ঋণ প্রদানে অনিয়ম সম্পর্কে এর আগেও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তথ্য দিয়ে দুদককে চিঠি দেয়া হয়েছিল। কিন্তু সে বিষয়ে দুদক কোন ব্যবস্থা নিয়েছে কিনা তা কেন্দ্রীয় ব্যাংকে অবহিত করা হয়নি।
পাশাপাশি গুলশান, মতিঝিল ও দিলকুশা শাখার দুর্নীতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক দলের প্রতিবেদনও দুদকে দেয়া হয়েছিল। সে বিষয়েও দুদক বাংলাদেশ ব্যাংককে কিছু জানায়নি বলে চিঠিতে বলা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: