অপরাধ

শামীমকে হত্যাচেষ্টা: স্টামফোর্ডের সাবেক ভিসি রিমান্ডে

হান্নান ফিরোজ
হান্নান ফিরোজ

সাবেক ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীমকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ডের সাবেক ভিসি অধ্যাপক ড. এমএ হান্নান ফিরোজকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বুধবার ড. হান্নানকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে মহানগর হাকিম হাসিবুল হক তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ভোরে রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে হান্নান ফিরোজকে আটক করে গোয়েন্দা পুলিশ।

গত ১৯ জুন সকালে ধানমণ্ডির ৯/এ নম্বর সড়কের মোড়ে দুর্বৃত্তরা শামীমকে গুলি করে পালিয়ে যায়। ওই সময় তিনি নিজ গাড়িতে চড়ে ধানমণ্ডির বাসা থেকে সিদ্ধেশ্বরীতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অফিসে যাচ্ছিলেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য।

ঘটনার পরদিন ২০ জুন শামীমের চাচা নাসির উদ্দিন বাদী হয়ে ধানমণ্ডি থানায় একটি মামলা করেন। এরপর পুলিশ ও র্যা ব অভিযানে নামে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ