অপরাধ

না’গঞ্জ সাত খুন

নূর হোসেনের সহযোগী আলী মোহাম্মদ গ্রেপ্তার

না’গঞ্জ সাত খুন
না’গঞ্জ সাত খুন

নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামী নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী আলী মোহাম্মদকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার ভোরে জেলার আখাউড়া উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্যমতে, নূর হোসেনের মাদক, পরিবহন চাঁদাবাজি, ফুটপাতের চাঁদাবাজি, খুন, অপহরণসহ বিভিন্ন অপকর্মের অন্যতম সহযোগী ছিলেন আলী মোহাম্মদ।

মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল সাংবাদিকদের বলেন, গোপন সূত্রের ভিত্তিতে আখাউড়ায় আলী মোহাম্মদের অবস্থানের কথা জানতে পারে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে ভোরে খাউড়া উপজেলার আউলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আলী মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

সাত হত্যা মামলার প্রধান আসামী নূর হোসেনের তিন ঘনিষ্ঠ সহযোগীর মধ্যে আলী মোহাম্মদ একজন। এ হত্যা মামলায় আসামীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এরইমধ্যে গ্রেপ্তারকৃত আলী মোহাম্মদের নাম উঠে এসেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ