অপরাধ

শাহজালালে বিপুল পরিমাণে স্বর্ণ উদ্ধার

সোনার বার
সোনার বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩২ কেজি স্বর্ণবারসহ দুইজনকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী জিয়াউদ্দিন বলেন, রোববার বিকেল পৌনে ৪টার দিকে বাংলাদেশ বিমানের (দুবাই-ঢাকা) একটি ফ্লাইট থেকে শরীফ এবং মোহাম্মদ আলী নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।

তিনি জানান, এসময় তাদের কাছ থেকে আটক করা হয় ৩২ কেজি স্বর্ণবার।

এর আগে শনিবার রাতে পৃথক ঘটনায় শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে প্রায় সোয়া ১০ কেজি স্বর্ণ আটক করা হয়।

ভোররাতে ঢাকা কাস্টমস হাউস এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর পৃথকভাবে অভিযান চালিয়ে আমিরুল ইসলাম ও মোহাম্মদ ইকবাল নামের দুই ব্যক্তির কাছ থেকে সোনার বারগুলো উদ্ধার করে।

আমিরুল মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমানে করে রাত ১টার দিকে ঢাকায় আসেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে বেরিয়ে যাওয়ার সময় তাকে আটক করে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সম্প্রীতি প্রামাণিকের নেতৃত্বে একটি দল।

সম্প্রীতি প্রামাণিক সাংবাদিকদের বলেন, আমিরুলের শপিংব্যাগের ভেতরে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়। এর ওজন ৪ কেজি ৪০০ গ্রাম। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

এদিকে, রাত আড়াইটার দিকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে দুবাই থেকে ঢাকা আসা ইকবাল নামে আরেক জনকে আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, চট্টগ্রামের অধিবাসী ইকবালের ব্যাগ তল্লাশি করে ৫০টি সোনার বার পাওয়া যায়। এর ওজন ৫ কেজি ৮৩১ গ্রাম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ