মালিবাগ রেল ক্রসিংয়ে প্রাইভেট কার ও ট্রেনের সংঘর্ষের ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের করেছে কমলাপুর রেলওয়ে পুলিশ। দুর্ঘটনার পরে গাড়ির মালিককে গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে আর এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
কমলাপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ বলেন, বিভিন্ন সময় ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে এ গাড়িটি চালানো হতো। অস্ত্র, গুলির পাশাপাশি গাড়ি থেকে বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
এ থেকে করা হচ্ছে গাড়িতে যারা ছিলেন তারা ভারতে পালিয়ে যাচ্ছিল বলে জানান তিনি।
গত শুক্রবার বিকেলে রাজধানীর মালিবাগ রেল ক্রসিংয়ে প্রাইভেট কার ও ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা এ সময় আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানান কমলাপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা।
ওই্ সময় গাড়ি থেকে একটি অস্ত্রসহ ২০ রাউন্ড গুলি উদ্ধার করে কমলাপুর থানা পুলিশ।
পুলিশের তদন্তে বেরিয়ে আসে, দুর্ঘটনা কবলিত গাড়িটি নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের শ্যালক নূরে আলমের।
গাড়ি থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও ১২ রাউন্ড গুলিও নূর হোসেনের বলে জানায় পুলিশ।