অপরাধ

শাহজালালে ৮৬ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ আটক ৫

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮৬ লাখ টাকার বিভিন্ন দেশের মুদ্রাসহ ৫ জনকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার রাতে বিমানবন্দরের বোডিং ব্রিজ পার হওয়ার সময় দেহ তল্লাশী করে মুদ্রাসহ তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন: মাকসুদুর রহমান, রাজন শিকদার, সুমন শিকদার, রফিকুল ইসলাম ও বাদল খান। তারা মালয়েশিয়াগামী একটি বিমানের যাত্রী ছিলেন।

এপিবিএনের এএসপি আলমগীর বলেন, আটক মুদ্রার মধ্যে ৩ লাখ ১৮ হাজার সৌদি রিয়াল ছাড়াও রয়েছে বিভিন্ন দেশের মুদ্রা। মালয়েশিয়াগামী আটক ওই পাঁচ যাত্রীর মধ্যে ৩ জন ঢাকা এবং বাকী ২ জন মুন্সিগঞ্জের বাসিন্দা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ