মুন্সীগঞ্জের পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ পিনাক ৬-এর মালিক আবু বকর সিদ্দিককে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার গ্রেপ্তারের পর সিদ্দিককে চট্টগ্রাম থেকে ঢাকায় র্যাব সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ হাউজিং এলাকার একটি বাসা থেকে সিদ্দিককে গ্রেপ্তার করে র্যাব-৭।
গত ৪ আগস্ট মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে মাওয়ায় আসার পথে বেলা ১১টার দিকে ডুবে যায় পিনাক-৬। সোমবার বৈরি আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এর সনাক্তকরণ তৎপরতা স্থগিত রাখা হয়েছে।
গত কয়েকদিনে ৪৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এখনো লঞ্চটির অর্ধশতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: