খুলনার দক্ষিণ জেলা জামাতের আমীর ও কয়রা উপজেলা চেয়ারম্যান আ.খ.ম. তমিজ উদ্দিনকে বৃহস্পতিবার রাষ্টোদ্রোহী মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদাতা জানিয়েছেন, সকালে তমিজ উদ্দিনের গ্রামের বাড়ি দেয়াড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাষ্ট্রদ্রোহী মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেখানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশে বুধবার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয় বলেও জানান তিনি।
গত মে মাসে তমিজ উদ্দিনের কর্মরত শিক্ষা প্রতিষ্ঠান কালনা মাদ্রাসায় তার অনুসারীদের নিয়ে রাষ্ট্রবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচার কাজ পরিচালনাকারী বিচারকদের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্রমূলক বৈঠক করেন বলে অভিযোগ রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: