অপরাধ

সাবেক দুই প্রতিমন্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

সাবেক দুই প্রতিমন্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
সাবেক দুই প্রতিমন্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাসীন দলের সাবেক দুই প্রতিমন্ত্রী ও একজন সাংসদসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

যাদের নামে মামলার অনুমতি দেয়া হয়েছে। তারা হলেন: পটুয়াখালী-৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংসদ ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান ও চট্টগ্রাম-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদি।

দুদক সূত্রে জানা গেছে, রমনা থানায় এই তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের বিরুদ্ধের মামলায় বাদি হয়েছেন দুদকের উপ-পরিচালক আবদুস সোবহান। আবদুল মান্নান খানের মামলায় উপ-পরিচালক নাসিরুদ্দীন এবং বদির বিরুদ্ধে উপ-পরিচালক খায়রুল হুদা বাদি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ