ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে চুরি হওয়া শিশুটিকে ৭ দিন পর বুধবার রাতে গাজীপুর থেকে উদ্ধার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন: বেলি আক্তার ওরফে রহিমা (৪৫) ও রাশেদা খানম ওরফে পারভীন (৪৮)।
র্যা বের ভাষ্য মতে, গাজীপুরের বোর্ড বাজার এলাকায় এক নারীর কাছে শিশুটিকে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তাদের জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।
উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ড থেকে ২১ আগস্ট ভোরে নবজাতক যমজের একটি চুরি হয়। শিশুটি মোহাম্মদপুরের বিজলী মহল্লার বাসিন্দা কাওছার হোসেন ও রুনা আক্তার দম্পতির। দুঃসহ স্মৃতি নিয়ে ২৬ আগস্ট বিকেলে হাসপাতাল ছাড়েন মা। চুরির এক সপ্তাহ পর শিশুটিকে উদ্ধার করল র্যা ব।