কী কারণে খুন হয়েছেন সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ও টেলিভিশনে ইসলাম বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক মওলানা নুরুল ইসলাম ফারুকী? সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে ফারুকীর ধর্মীয় মতাদর্শগত বিরোধ, পারিবারিক সমস্যা, ব্যবসায়ীক দ্বন্দ্ব, হজে লোক পাঠানো নিয়ে সমস্যা এ ৪টি বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত করছে পুলিশ।
এদিকে, খুনের বিষয়ে নিহতের স্বজনরা কথা বলতে না চাইলেও তারা আশা করছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর তদন্তে বেড়িয়ে আসবে খুনের প্রকৃত রহস্য।
কেন নূরুল ইসলাম ফারুকীকে নির্মমভাবে হত্যা করা হলো? এর নেপথ্যের রহস্য কী? এ নিয়ে জনমনে এখন নানা প্রশ্ন। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে শেরেবাংলানগর থানা পুলিশ এবং ছায়া তদন্তে রয়েছে র্যা ব ও ডিবি। তবে তারা এখনও খুনের কোন কূল কিনারা খুজে পায়নি।
তবে পুলিশের ধারণা এ হত্যাকাণ্ডের পিছনে ৪টি কারণ থাকতে পারে। এ জন্য তারা ফারুকীর ধর্মীয় মতাদর্শ নিয়ে বিরোধ, পারিবারিক সমস্যা, ব্যবসায়ীক দ্বন্দ্বসহ হজে লোক পাঠানো নিয়ে বিরোধীতা বিষয়গুলো বিবেচনায় নিয়ে তদন্ত করছেন তারা।
এছাড়া, সন্দেহের তালিকায় রয়েছে, কারো কারো নাম। তবে খুনের সঙ্গে জড়িত কাউকেই আটক করতে পারেনি তারা।
এদিকে, মামলার ছায়াতদন্তে থাকা গোয়েন্দা পুলিশ জানিয়েছে খুনিদের রেখে যাওয়া আলামত ধরে হয়তো শিগগিরই তাদের আটক করা সম্ভব হবে।