অপরাধ

সাত হত্যাকাণ্ড: নুরুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি

সাত হত্যাকাণ্ড
সাত হত্যাকাণ্ড

নারায়ণগঞ্জের সাত হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামানকে আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

রোববার বেলা আড়াইটা থেকে ৪টা পর্যন্ত চিবালয়ে কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লার কক্ষে এই পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে নুরুজ্জামান সাংবাদিকদের বলেন, ওই ঘটনা সম্পর্কে যেসব বিষয় তিনি যা জানতেন তা কমিটিকে বলেছেন। কমিটি তার কাছে যেসব বিষয়ে জানতে চেয়েছে তাও তিনি তাদের জানিয়েছে বলে জানান তিনি।

এছাড়া এ ঘটনা নিয়ে নিজের কিছু মতামতও এ সময় তুলে ধরেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শাহজাহান আলী বলেন, সাত হত্যাকাণ্ডের ঘটনায় কারা জড়িত থাকতে পারে এবং ওই ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাফিলতি ছিল কি না— এ বিষয়ে কমিটি ডিআইজির কাছে জানতে চাওয়া হয়েছে।

আগামী ৯ সেপ্টেম্বর চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেয়া সম্ভব হবে না জানিয়ে তিনি আরো বলেন, ওই দিন তারা আদালতে অগ্রগতি প্রতিবেদন দেবেন।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাত জনকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণের পর হত্যা করা হয়। পরে ৩০ এপ্রিল তাদের মরদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ