অপরাধ

ট্রেনের যাত্রী সজলের থেকে ১০টি সোনার উদ্ধার

সোনার বার উদ্ধার
সোনার বার উদ্ধার

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে সোমবার ১০টি সোনার বারসহ সজল ওরফে বাবর (২৭) নামের এক যাত্রীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের ভেতর থেকে সজলকে আটক করা হয়।

কমলাপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, সোনার বারগুলোর ওজন এক কেজির বেশি। এর আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকা।

সজলের জিনসের প্যান্টে বিশেষ কৌশলে সোনার বারগুলো লুকিয়ে রাখা ছিল বলে পুলিশ জানায়। গোপন খবরের ভিত্তিতে তাকে তল্লাশি করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

এর আগে ২২ আগস্ট কমলাপুর স্টেশনে ওই ট্রেনের ভেতর থেকে আরো ৪০টি সোনার বারসহ মো. শাহীন নামের এক যাত্রীকে আটক করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ